শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কামিন্সের অনুপস্থিতিতে পাঁচ বছর পর ওয়ানডে অধিনায়ক স্মিথ

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩১৮ Time View

টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর শেষ দুই ম্যাচে ভালোই লড়েছে অস্ট্রেলিয়া। সিরিজটা ২-১ ব্যবধানে হারলেও ঘরের মাঠে ভারতকে মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি অজি স্পিনাররা। এবার সফরকারীদের সামনে ওয়ানডের চ্যালেঞ্জ। সাদা বলের সে ফরম্যাটকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। সিরিজের শেষ ম্যাচ চলাকালে পারাপারে পাড়ি জমান কামিন্সের মা। তাই টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তার পরিবর্তে সাদা বলের এই ফরম্যাটে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আর তাতে পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হলেন ডানহাতি এ ব্যাটার।

মঙ্গলবার (১৪ মার্চ) ভারত সিরিজের জন্য  ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্যাট কামিন্সের পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাথান এলিস। টেস্ট সিরিজ ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নারের চোট সারায় তাকে দলে রাখা হয়েছে।

প্যাট কামিন্সের মাতৃবিয়োগের এই কঠিন সময়ে তার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া। দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কামিন্স ও তার পরিবার শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে আমরা তাদের পাশে রয়েছি।

নতুন করে দায়িত্ব পাওয়ার আগে ৫১টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। যার সর্বশেষটি ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর বল টেম্পার কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞাসহ তিনি সব ফরম্যাটের নেতৃত্ব হারান। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে তিনি আবার নেতৃত্বে ফেরেন। তার অধীনেই ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারুইয়ানরা। রোহিত শর্মার দলের বিপক্ষে এক ম্যাচে জয় ও আরেক টেস্টে ড্র করেছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, জশ ইংলিস, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category