রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

দেশে প্রথমবার নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩১৫ Time View

পুরুষদের ক্রিকেট-হকি ফ্র্যাঞ্চাইজি লিগের পর প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। চলতি বছরের মে মাসে সাবিনা খাতুন-কৃষ্ণা রানীদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ ফুটবল আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বাংলাদেশ ওমেন্স সুপার লিগ অর্থাৎ ডব্লিউএসএল। টুর্নামেন্টটির আয়োজক হিসেবে রয়েছে স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে-স্পোর্টস। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে লিগের লোগো উন্মোচিত হয়েছে।

লিগে মোট ছয়টি দল থাকবে। ১৯/২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ভেন্যুর পরিকল্পনা থাকলেও সিলেটকেই মূলত প্রাধান্য দেয়া হচ্ছে। কারণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও সংস্কারাধীন

বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে সাবিনা-কৃষ্ণাদের। এ, বি ও সি তিন ক্যাটাগরিতে যথাক্রমে তিন, তিন ও চার জন করে খেলোয়াড় থাকবেন। ক্যাটাগরির বাইরে প্রতি দল দুইজন করে ফুটবলার নিতে পারবে।

প্রতি দলে পাঁচ জন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ থাকবে। বিদেশি ফুটবলারের মধ্যেও রয়েছেন বিভাজন। দক্ষিণ এশিয়ান ছাড়া অন্য যে কোনো দেশের তিনজন ফুটবলার নিবন্ধন করাতে পারবে দলগুলো। আর দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে দুইজন নিবন্ধনের সুযোগ রয়েছে।


কে স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনে নানা ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে। নারী ফুটবলে ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্যোগ নেয়ার কারণ সম্পর্কে ফাহাদ বলেন, ‘নারীরা ফুটবলকে বিশেষ উচ্চতায় নিয়েছে। এমন একটি আয়োজনের এটাই উত্তম সময়।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, ‘কে স্পোর্টসের সিইও এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান দুইজনই আমার কাছে এই ব্যাপারে আলাপ করেছিলেন। দুইটি কারণে আমি এই লিগটি ইতিবাচক হিসেবে দেখছি। মেয়েরা আর্থিকভাবে লাভবান হবে এবং আরো ম্যাচ খেলার সুযোগ পাবে।’

সাফ চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুনও উন্মুখ এই লিগের জন্য, ‘আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি এই লিগ নিয়ে। শুধু আমাদের ফুটবলাররারই নন, এরইমধ্যে দক্ষিণ এশিয়ার অনেকেই জেনেছে। তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category