শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

উদযাপন করতে গিয়ে বড় ধরনের ইনজুরিতে মহারাজ

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩০৫ Time View

উইকেট পাওয়ার পর উদযাপন করতে গিয়ে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ। এতে খেলার মাঝেই মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই স্পিনারকে।

শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে এ ঘটনা ঘটে।

এদিন ওয়েস্ট ইন্ডিজকে ২৮৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয় পেতে শেষ ইনিংসে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ৩৯১ রান। তবে প্রোটিয়া বোলারদের তোপে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ক্রেইগ ব্রাথওয়েটের দল। ১০৬ রানে অলআউট হয় সফরকারীরা।

শনিবার ৭ রানে ব্যাটিং করতে থাকা কাইল মেয়ার্সকে বোল্ড করে সাজঘরের পথ ধরান কেশভ মহারাজ। ম্যাচের দখল নিজেদের হাতে থাকলেও ক্যারিবীয় ব্যাটারকে ফিরিয়ে উদযাপনে কোনো কমতি রাখেননি মহারাজ। আর এখানেই ঘটে বিপত্তি।

উইকেটের উদযাপন করতে গিয়ে মাঠেই ইনজুরিতে পড়েছেন মহারাজ। মাঠ থেকে সরাসরি স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ স্পিনারকে। স্ক্যান থেকে জানা গেছে, নিজের বাঁ পায়ে ভয়ানক চোট পেয়েছেন মহারাজ।

মহারাজের চোট দেখে বিশেষজ্ঞরা আন্দাজ করছেন, ইনজুরি থেকে সারতে অন্তত ৬ মাস লাগবে মহারাজের। এরপর পুনর্বাসনেও সময় লাগবে। তাই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিনক্রিকইনফো মনে করছে, চোট থেকে মাঠে ফেরার আগে বিশ্বকাপ মিস করতে পারেন মহারাজ।

২০১৭ সালে আন্তর্জাতিক অভিষেক হয় মহারাজের। বিশেষত টেস্ট বোলার হিসেবে ব্যবহৃত হলেও ৫০ ওভারের ফরম্যাটেও বেশ কার্যকরী মহারাজ।  বিশেষ করে এশিয়ান কন্ডিশনে তো এই স্পিনারের অভিজ্ঞতা বেশ এগিয়ে রাখতো তার দলকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ২৭টি ওয়ানডে খেলে ২৯ উইকেট পেয়েছেন মহারাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category