সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

২০২১ সালে ইইউর নাগরিকত্ব পেয়েছেন ৮ হাজার বাংলাদেশি

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩৯৭ Time View

২০২১ সালে আট হাজার ৯০০ বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ সময়ে ইইউর দেশগুলোতে মোট আট লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে।শনিবার (৪ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা- ইউরোস্ট্যাটের বরাতে জার্মানির সরকারি সংবাদসংস্থা ডয়েচে ভেলের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম। তালিকায় প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো।

কোন দেশে বেশি নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশিরা?
ইউরোস্ট্যাট জানায়, বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি ২০২১ সালে ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মোট আট হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে শতকরা ৫৭ দশমিক ৪ শতাংশ ভূমধ্যসাগর তীরের দেশ ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়া ১০ দশমিক ২ শতাংশ স্পেনের নাগরিকত্ব পেয়েছেন। ৮ দশমিক ৮ শতাংশ পর্তুগালের এবং ৮ দশমিক ২ শতাংশ ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ইইউর জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

শীর্ষে মরক্কো

তালিকায় প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো। উত্তর আফিকার এই দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়েছেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটির মোট ৮৩ হাজার ৫০০ জন ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। এই দেশটির মোট ৩২ হাজার ৩০০ জন  ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

তালিকায় দশম অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির মোট ১৬ হাজার হাজার ৬০০ জন ২০২১ সালে ইইউভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এর পরই ১১তম স্থানে আছে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট ১৬ হাজার ২০০ জন ২০২১ সালে জোটভুক্ত দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

বাড়ছে নাগরিকত্ব প্রদানের হার

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ইইউর দেশগুলোতে মোট নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা আগের বছরের তুলনায়, অর্থাৎ ২০২০ সালের তুলনায় শতকরা ১৪ ভাগ বেশি। সেই হিসেব অনুযায়ী, ২০২১ সালে ইইউর দেশগুলোর দেয়া মোট নাগরিকত্বের সংখ্যা ২০২০ সালে তুলনায় ৯৮ হাজার ৩০০ জন বেশি।

এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোর নাগরিকত্ব প্রদানের সংখ্যা তুলনামূলক বেড়েছে তার মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং অস্ট্রিয়া। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category