রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
নিয়ম বহির্ভূত যা আছে, সবই সরকার পরিচ্ছন্ন করবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সাধারণ মানুষ: তথ্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু উখিয়ার রিসোর্টে আগুনে পুড়ে ১০ পর্যটক নিহত হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রী পরীমনির ক্ষোভ, ‘হ্যাক’ দাবি করলেই দায় শেষ নয় নিহতের পাঁচ মাস পর নরসুন্দা নদী থেকে যুবকের কঙ্কাল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনে তথ্য চেয়েছে মাউশি

নিয়ম বহির্ভূত যা আছে, সবই সরকার পরিচ্ছন্ন করবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি জায়গায় সরকার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। পরিচ্ছন্নতা বলতে কেবল রাস্তার ময়লা পরিষ্কার বোঝানো হচ্ছে না, বরং যেখানে যত নিয়মবহির্ভূত বিষয় রয়েছে, তার সবকিছুকেই পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। একদিনে এটি সম্পূর্ণ করা সম্ভব নয়।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, “প্রটোকল অনুযায়ী আমার এই হাসপাতালে আসার কথা নয়, কারণ আমি কৃষি খাতের দায়িত্বে আছি। তবে যেহেতু আমার বাড়ি এখানে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিটি বড় হাসপাতালে গঠিত কমিটির প্রটোকল অনুযায়ী আমাকে এই হাসপাতালের কমিটির সভাপতি করা হয়েছে, তাই আমি পরিদর্শনে এসেছি। এখানে কিছু অনিয়ম রয়েছে, যা পুরোপুরি পরিষ্কার বলা যাবে না। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যত ধরনের অপরিচ্ছন্নতা বা অনিয়ম আছে, সবকিছুই পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “এটি শুধু ড্রেন পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এবং এই হাসপাতাল ও কলেজের স্বার্থে আমরা সবাই মিলে আগামী দিনে একটি সত্যিকার অর্থে বিশ্বমানের হাসপাতাল দেখতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ও নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category