সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, চার আসামি রিমান্ডে দিল্লির বিক্ষোভ থেকে ছাত্রনেতা নেহা বোরা আবারও আটক চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় রূপপুরে প্রথমবার সফল হয়েছে পারমাণবিক বিক্রিয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনের আলোচনা জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধে জয়-পলকের বৈঠকের তথ্য দিলেন বিটিআরসি কর্মকর্তা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু “জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা অ্যাফিলিয়েট সিআইএফএফটির এশিয়া দূত ডাল্টন জহির” বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, চার আসামি রিমান্ডে

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিদের মধ্যে আ ন ম আয়াস ও মো. সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুনানির সময় আসামিদের আদালতের এজলাসে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার উপপরিদর্শক জিয়াউল হক তাঁদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category