রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর প্রাণহানি চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের কড়া পদক্ষেপ মমতা, কেজরিওয়াল ও বিজয়নসহ একাধিক বিরোধী নেতা আটক: দিল্লির যন্তর মন্তরে উত্তেজনা নেত্রকোণায় গাছে ঝুলন্ত সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় আসন্ন জাপান সফরে বাণিজ্য প্রসার, পারস্পরিক বিনিয়োগ ও বহুমুখী উন্নয়ন অংশীদারত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে বরং একটি সমকক্ষ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

জাপানকে বাংলাদেশের অন্যতম দীর্ঘমেয়াদী ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যকার শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও মজবুত করেছে।

তিনি আরও জানান, এর আগে গত এপ্রিল মাসে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও এর স্থিতিশীলতা রক্ষায় আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সম্মেলনে তিনি আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর জোরালো তাগিদ দিয়েছিলেন। প্রতিমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর এই সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততা দ্বিপক্ষীয় আস্থার ভিতকে আরও প্রশস্ত করেছে। আসন্ন সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় খাত ও পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সৌদি আরব সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশটির যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। শিঘ্রই একটি সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন বলেও আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category