রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর প্রাণহানি চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের কড়া পদক্ষেপ মমতা, কেজরিওয়াল ও বিজয়নসহ একাধিক বিরোধী নেতা আটক: দিল্লির যন্তর মন্তরে উত্তেজনা নেত্রকোণায় গাছে ঝুলন্ত সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু

দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের কড়া পদক্ষেপ

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ পণ্ড করতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের সমাগম রোধে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন, মেট্রো সেবা ও গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, যন্তরমন্তর ও তার আশপাশের এলাকায় ব্যাপকভাবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি আকাশপথে ড্রোনের সাহায্যে গভীর নজরদারি চালানো হচ্ছে, যাতে কেউ সমাবেশস্থলে পৌঁছাতে না পারে।

তথ্য সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিককেও পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপসহ প্রায় এক হাজার নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া জার্মানি থেকে আন্দোলনে অংশ নিতে ভারতে আসার পর পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই মূলত এই আন্দোলনের ডাক দেয় সিজেপি। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘ আন্দোলন করে ভারতের সাবেক শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছিল এই রাজনৈতিক সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category