শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
জন্মাষ্টমীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরকে আদর্শ জেলা গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ধর্মীয় পরিচয়ের আগে সবাই বাংলাদেশের নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, অপেক্ষা করতে রাজি নয় ইরান সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সুসংহত সম্ভব নয়: নাহিদ ইসলাম রাজপথে আন্দোলনের হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরামর্শ দিন: রিজভী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সুসংহত সম্ভব নয়: নাহিদ ইসলাম

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র সুসংহত করতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিকল্প নেই।

অতীতে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও সেসব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল অবস্থায় রয়েছে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করা জরুরি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ’ ও গণভোটের মাধ্যমে পাওয়া গণরায়ের বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে।

এর মাধ্যমে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য ন্যায়বিচার পাওয়ার একটি নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে উঠবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

বহু ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং এই বহুত্ববাদী ধারা ভবিষ্যতেও বজায় রাখতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, কোনো রাজনৈতিক দল সরকারে থাকুক কিংবা বিরোধীদলে থাকুক—দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব।

বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এই স্থিতিশীলতাকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category