শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Title :
জন্মাষ্টমীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরকে আদর্শ জেলা গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ধর্মীয় পরিচয়ের আগে সবাই বাংলাদেশের নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, অপেক্ষা করতে রাজি নয় ইরান সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সুসংহত সম্ভব নয়: নাহিদ ইসলাম রাজপথে আন্দোলনের হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরামর্শ দিন: রিজভী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা

রাজপথে আন্দোলনের হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরামর্শ দিন: রিজভী

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

জাতীয় সংসদের বাইরে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে কার্যকর পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনা দায়ী। বর্তমানে আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে। তবে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বসে গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতিকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category