শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা সংসদে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস, দিলেন আবেগঘন বক্তব্য আসিফ মাহমুদের দুর্নীতির অনুসন্ধানে মন্ত্রণালয়ের নথি চায় দুদক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের চুক্তি সই শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী

সংসদে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস, দিলেন আবেগঘন বক্তব্য

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

দীর্ঘ সাড়ে ৫ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবার উপস্থিত হয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বক্তব্য দেওয়ার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে মির্জা আব্বাস জানান, নির্বাচনের পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা এখনো শেষ না হলেও প্রতি আনুগত্য ও ভালোবাসার টানেই সংসদে উপস্থিত হয়েছেন তিনি।

স্মৃতিচারণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমি শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ২০০৬ সালের পর দীর্ঘ দুই দশক পেরিয়ে আজ মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।

তিনি জানান, গত ১১ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থান করতে হয়েছে। কঠিন এই সময়ে যাঁরা তাঁর পাশে ছিলেন, সুস্থতা কামনায় দোয়া করেছেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় যেভাবে সার্বক্ষণিক খোঁজখবর রেখেছে  সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনি নিজে সিঙ্গাপুর গিয়ে আমাকে দেখে এসেছেন, যদিও অজ্ঞান থাকায় আমি আপনাকে দেখতে পারিনি। স্পিকারের এই মানবিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

জীবনের বাকি সময় নিজ এলাকা ও দেশের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। বক্তব্য শেষে তিনি তাঁর সহকর্মীদের ভালোবাসা ও দোয়ার কথা স্মরণ করে সবার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category