শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা সংসদে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস, দিলেন আবেগঘন বক্তব্য আসিফ মাহমুদের দুর্নীতির অনুসন্ধানে মন্ত্রণালয়ের নথি চায় দুদক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের চুক্তি সই শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী

শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায়, সত্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্যায়, অনাচার ও দুঃশাসন দমন করে শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।

বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী জানান, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং গোটা মানবসমাজের জন্যই ন্যায়, সত্য ও কল্যাণের শিক্ষা বহন করে। সমাজে অন্যায়-অবিচার ও অশুভ শক্তির বিস্তার ঘটলে সত্য প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন উল্লেখ করে তিনি সবাইকে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুসরণ করে পারস্পরিক সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও এক আলাদা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। বার্তায় দেশের সুপ্রাচীন ধর্মীয় সহিষ্ণুতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। একই সাথে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ নিশ্চিতের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রতি জোর দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category