আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সাথে সাংগঠনিক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দলের তৃণমূলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও শক্তিশালীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সাথে এ ধরনের বৈঠক করে যাচ্ছেন দলের প্রধান।