মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি যশোর থেকে নোয়াখালীগামী ‘আল-আরাফাহ পরিবহন’ এবং ট্রাকটি একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক বলে জানা গেছে।

নিহতরা হলেন ড্রাম ট্রাকের মালিক কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা আব্দুল ওহাব (৪৫), বাসের চালক গাইবান্ধার বাসিন্দা কামাল (৪০) এবং বাসের সুপারভাইজার বাগেরহাটের বাসিন্দা শোভন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই সড়কের ওপর ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যার মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে কুমিল্লা ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category