সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৩ Time View

দেশের সীমিত সম্পদের মধ্যেও সব নাগরিককে বিবেচনায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কাউকে বাইরে রাখা হয়নি, সবার জীবনমান ও সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়েই বাজেট তৈরি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির চাপসহ সব বিষয় বিবেচনায় নিয়েই বাজেট সাজানো হয়েছে, যাতে সীমিত সম্পদের মধ্যেও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া যায়।

তিনি আরও জানান, এবারের বাজেটে দেশীয় শিল্প ও উৎপাদন খাতকে উৎসাহ দিতে করছাড় ও ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় শিল্প সুরক্ষা পায়।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, নতুন করনীতির লক্ষ্য দেশীয় উৎপাদন বাড়ানো, শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম রাখা এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা। এতে কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category