বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
মমতার বাড়ি ও কার্যালয়ে সিআইডির অভিযান ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে: জামায়াত আমির বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ হামের অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী জামালপুরের সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গাচুক্তির ওপর: মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৫ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে গঙ্গা বা ফারাক্কা চুক্তি পুনর্নবায়ন ও বাস্তবায়নই দুই দেশের সুসম্পর্কের ভিত্তি হতে পারে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপনের সুযোগ এসেছে, তা নির্ভর করবে গঙ্গা বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর। এই আহ্বান আমরা ভারতের প্রতি জানাই।”

তিনি আরও বলেন, মওলানা ভাসানীর ফারাক্কা আন্দোলন জনগণকে সংগঠিত করেছিল, যার ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটি চুক্তি করা সম্ভব হয়েছিল। তিনি দাবি করেন, বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তাই দ্রুত নতুন চুক্তি প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি আমরা মেনে নেব না। দেশের স্বার্থই সর্বাগ্রে থাকবে।”

সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার জনগণের সরকার। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে, তবে জনগণ তা প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কিছু মহল অপপ্রচার চালাচ্ছে, যা জনগণ কখনোই সফল হতে দেবে না।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য নূরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, বুয়েট অধ্যাপক আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category