রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালঙ্ক

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে আয়োজিত এবারের বাণিজ্য আলোচনায় রয়েছে ১৬ পরীর রাজকীয় পালঙ্ক খাট, দাম উঠছে অর্ধ কোটি টাকা।

খাটের চার কোণে ডানা মেলে দাঁড়ানো অবস্থায় রয়েছে চারটি কাঠের তৈরি পরী। পরীদের ডান হাতে রয়েছে প্রজাপতি। জলম এবং বক্সের অংশে রয়েছে ছোট বড় আরও ১২টি পরী। পুরো খাটজুড়ে রয়েছে হাতে খোদাই করা নকশা। কাঠের কারুকাজ করা ১৬টি পরী ছাড়াও নানা রকমের নকশায় ফুটে উঠেছে খাটটি।

সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে খোদাই করে বানানো রাজকীয় এই খাট নজর কাড়ছে মেলায় আগত দর্শনার্থীদের।

 

মেলায় সকাল থেকেই দেখা গেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামে ৪২নং স্টলে খাটটি দেখতে ভিড় জমিয়েছেন সবাই সেলফী নিচ্ছেন পরীর সাথে। দাম শোনে তাদের মধ্যে চলছে নানা কৌতুহল।

খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. আবু বক্কর (৩৫) এর  তৈরি খাটটির ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও পরী পালঙ্কের সংবাদ প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category