রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে আয়োজিত এবারের বাণিজ্য আলোচনায় রয়েছে ১৬ পরীর রাজকীয় পালঙ্ক খাট, দাম উঠছে অর্ধ কোটি টাকা।
খাটের চার কোণে ডানা মেলে দাঁড়ানো অবস্থায় রয়েছে চারটি কাঠের তৈরি পরী। পরীদের ডান হাতে রয়েছে প্রজাপতি। জলম এবং বক্সের অংশে রয়েছে ছোট বড় আরও ১২টি পরী। পুরো খাটজুড়ে রয়েছে হাতে খোদাই করা নকশা। কাঠের কারুকাজ করা ১৬টি পরী ছাড়াও নানা রকমের নকশায় ফুটে উঠেছে খাটটি।
সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে খোদাই করে বানানো রাজকীয় এই খাট নজর কাড়ছে মেলায় আগত দর্শনার্থীদের।
মেলায় সকাল থেকেই দেখা গেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামে ৪২নং স্টলে খাটটি দেখতে ভিড় জমিয়েছেন সবাই সেলফী নিচ্ছেন পরীর সাথে। দাম শোনে তাদের মধ্যে চলছে নানা কৌতুহল।
খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. আবু বক্কর (৩৫) এর তৈরি খাটটির ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও পরী পালঙ্কের সংবাদ প্রচার করা হয়।