বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় রাচিন

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

বয়স ২৫। এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। সোমবার বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করে তো ইতিহাসের পাতায়ই নাম লিখিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের তরুণ এই ব্যাটার।

আইসিসি টুর্নামেন্ট পেলেই যেন সেঞ্চুরির নেশা পেয়ে বসে রাচিন রবীন্দ্রকে। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই শতরান করেছিলেন তিনি। এবার ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন রাওয়ালপিন্ডিতে।

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে দলে ফিরে এসেই ঐতিহাসিক রেকর্ড গড়েছেন রাচিন। তিনি হলেন ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি করলেন।

২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন রাচিন। ক্রিকেট ইতিহাসে ১৯ জন খেলোয়াড় বিশ্বকাপে অভিষেকে শতরান করেছেন এবং ১৫ জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে শতরান করেছেন। কিন্তু রাচিন একমাত্র ক্রিকেটার যিনি দুটি টুর্নামেন্টেই অভিষেকে সেঞ্চুরি করেছেন।রাচিন মাত্র ৩০ ওয়ানডে ম্যাচে এরই মধ্যে চারটি শতরান করেছেন। তার চারটি সেঞ্চুরিই আইসিসি টুর্নামেন্টে এসেছে। তিনটি শতরান ২০২৩ বিশ্বকাপে এবং একটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category