মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথমবারের মতো বিদেশের মাটিতে আইপিএলের নিলাম

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আরও এক ক্রিকেট উৎসবের প্রস্তুতি নিচ্ছে ভারত। নতুন বছরের শুরুর দিকেই বসবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। তার আগে অবশ্য হবে মিনি নিলাম। এরই মধ্যে নিলামের সময়সূচি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর তাতেই দিয়েছে চমক।

চলতি ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। আগামী ১৯ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। তবে চমক রয়েছে ভেন্যু নিয়ে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ২০২৪ সালের আইপিলের নিলামের ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়া হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।


ইতোমধ্যে শেষ হয়েছে আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হওয়ার সময়সীমা। ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে মোট ৭৭ জনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির মোট ৭৭টি খেলোয়াড় স্লট বাকি রয়েছে। এর মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন। নিলামে মোট ২৬৩ কোটি রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এখানে রাখা হয়েছে মোট ২৫ জন ক্রিকেটারকে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। ২৫ জনের মধ্যে ৭ জনই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য।

চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে এখন জশ ইংলিশ। তার সঙ্গে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ এবং শন অ্যাবট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এবার আইপিএলে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনে তাহলে দীর্ঘ ৮ বছর পর আইপিএলের মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৫ সালের আসরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ২০১৮ আইপিএলে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কেকেআর দলে নিলেও ইনজুরির কারণে খেলা হয়নি এই গতি তারকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category