সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়ালে ‘বড় ভুল’ করবে হিজবুল্লাহ, নেতানিয়াহুর হুমকি

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়ালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ‘বড় ভুল’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এনডিটিভি’র।এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধে জড়ালে লেবাননের ধ্বংস নিশ্চিত, যা তারা কল্পনাও করতে পারছে না।’ 

ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকায় রোববার (২২ অক্টোবর) উত্তর ইসরাইলের লেবানিজ সীমান্ত পরিদর্শনে যান নেতানিয়াহু। এসময় হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন করে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এর আগেও নিরাপত্তার জন্য অনেক ইসরাইলিকে সরিয়ে নেয়া হয়। 

 
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। 
 
অন্যদিকে ইসরাইলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজারের বেশি। এছাড়াও অবরুদ্ধ পশ্চীম তীরে নিহত হয়েছেন ৯৫ জন, আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category