ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়ালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ‘বড় ভুল’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এনডিটিভি’র।এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধে জড়ালে লেবাননের ধ্বংস নিশ্চিত, যা তারা কল্পনাও করতে পারছে না।’
এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এর আগেও নিরাপত্তার জন্য অনেক ইসরাইলিকে সরিয়ে নেয়া হয়।