সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

নারায়ণগঞ্জে সমাবেশে জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান বলেছেন, সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না। সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তাহলে আগে জামায়াত সম্পর্কে সতর্ক হতে হবে, এরপর সাপ মারতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে ফজলুর রহমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে সততা ও সংযম বজায় রাখতে হবে। চাঁদাবাজি কিংবা ধান্দাবাজিতে জড়ালে জনগণ কাউকে ছাড় দেবে না।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মা-বোনদের ইজ্জত নষ্ট করেছিল এবং মুনীর চৌধুরী, ডা. আলীম চৌধুরী, শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের মতো সূর্যসন্তানদের হত্যা করেছিল, তারা কখনোই তাদের ‘খালাতো ভাই’ হতে পারে না।

তিনি বলেন, তারা সংসদে গেলে সাধু সাজে, আবার বাইরে এসে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয় এবং দেশ থেকে বিএনপিকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে।

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে আমি-ডামির নির্বাচন হয়েছে। এখন তিনি ফিরে আসার কথা বলছেন, কিন্তু আর ফিরতে পারবেন না।

তিনি আরও বলেন, বিএনপিকেও ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রক্ষমতায় তারেক রহমান ও বিএনপিকে দেখতে চাইলে নিজেদের আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। ক্ষমতার দাপট দেখানো কিংবা কোনো ধরনের অপকর্মে জড়ালে জনগণ তা মেনে নেবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category