বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

৬ মাসের মধ্যে পাওয়া যাবে ক্যান্সারের ভ্যাকসিন

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মেয়েদের জন্য মিলবে ক্যান্সারের ভ্যাকসিন। যা স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ এবং বর্তমানে ট্রায়াল চলছে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে।

প্রতাপরাও যাদব বলেন, ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এ নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তিত।

তিনি বলেন, ৩০ বছরের বেশি বয়সী নারীদের জন্য হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে দাঁড়িয়েছে। এই ক্যান্সারের ভ্যাকসিন রোগে প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category