সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধানের শুরুতেই ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে এর আগে দুদকের পক্ষ থেকেও বলা হয়েছিল, ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলা ছিল অনিচ্ছাকৃত বক্তব্য।

গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালকের দেওয়া প্রেস ব্রিফিংকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে এসব ব্রিফিংয়ের মাধ্যমে সংবিধানে নাগরিকের মর্যাদা ও সুনাম সুরক্ষার বিধান লঙ্ঘিত হয়েছে কি না এবং দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০১১’-এর পরিপন্থী কি না, তা জানতে চেয়েও রুল জারির আবেদন করা হয়েছে।

এ ছাড়া চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রেস ব্রিফিং না করতে দুদককে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট অর্থ আত্মসাৎ বা অর্থপাচারের অভিযোগ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে প্রকাশ্যে সত্য হিসেবে ঘোষণা করার ক্ষমতা দুদক বা এর জনসংযোগ কর্মকর্তাদের দেওয়া হয়নি। অনুসন্ধান শুরুর পরপরই কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের প্রেস ব্রিফিং করা ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’। এতে বিচার হওয়ার আগেই নির্দোষ থাকার আইনি ধারণা ক্ষুণ্ন হয় এবং ‘মিডিয়া ট্রায়াল’-এর পরিস্থিতি তৈরি হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়েছিল দুদক। তবে ৯ সেপ্টেম্বর দুদকের সচিব সাইদুর রহমান খান বলেন, ওই ব্রিফিংয়ে ‘প্রাথমিক সত্যতা’র কথা বলা হয়েছিল ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে যাওয়ার কারণে।

রিট আবেদনে বলা হয়েছে, সরকারি নথি অনুযায়ী সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ছিল।

রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, তদন্ত বা অনুসন্ধান শেষ হওয়ার আগে কিংবা কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা হওয়ার আগে কাউকে অভিযুক্ত করা বা ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ এমন বক্তব্য দেওয়ার কোনো কর্তৃত্ব দুদকের নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category