শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

৬৩ বছরে বাবা হলেন জনপ্রিয় পপ গায়ক

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ Time View

জামাল আবদিল্লাহ। মালয়েশিয়ার জনপ্রিয় পপ গায়ক। সম্প্রতি ষষ্ঠ সন্তানের বাবা হয়েছেন, যা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ সংবাদ নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো।

এক নয়, দুই নয়, তিন নয় চতুর্থতম স্ত্রী  ইজ্জাতির ঘরে গায়কের ষষ্ঠতম সন্তানের জন্ম। কন্যাসন্তান জন্ম নেয়া মেয়ের নাম রাখা হয়েছে রাহিল লরা সালসাবিল ইয়ামানি।

গায়ক জামালের জনপ্রিয়তা মালয়েশিয়ায় আকাশচুম্বী। শুধু তাই নয়, তিনি মালয়েশিয়ার বাইরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত গান করেন। পাশপাশি সিনেমা, ড্রামাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এ জনপ্রিয়তার কারণেই গায়ক জামালের নারী ভক্তের সংখ্যা বেশি। যার কারণে একে একে ৪টি বিয়ে করেছেন এ সুপারস্টার। তবে তিনটি বিয়ে না টিকলেও চতুর্থতম বিয়েটিতে জীবনের ঠিকানা খুঁজে পেয়েছেন গায়ক। যদিও ২৭ বছর বয়সি স্ত্রী ইজ্জাতির সঙ্গে জামালের ৩৬ বছর বয়সের ব্যবধান রয়েছে।
কুয়ালালামপুরের সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, গায়ক জামালের এ সন্তান ষষ্ঠতম হলেও জামাল -ইজ্জাতির সংসারে তাদের এ সন্তান চতুর্থতম।

জামালের আগে বিয়ে করা সংসারে দুই ছেলেসন্তান রয়েছে। তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। বাবার পথ ধরে দুই ছেলেই নিজেদের গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে এ বয়সে ষষ্ঠ সন্তানের মুখ দেখার পর জামাল আবদিল্লাহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ের জন্ম হয়েছে। তাই আমাদের এবারের ঈদটা নতুন সদস্যের উপস্থিতিতে আরও আনন্দে কাটবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category