সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪ দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ প্রধান

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১২ Time View

জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ সময়ে চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তি, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও কূটনীতিকসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে বৈঠক করবেন।

কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় শান্তি–স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে কথা হবে।

মহাসচিব বচওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, প্রধান নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন দেশের হাইকমিশনারদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এ সময় তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও উপস্থাপন করবেন, যার অন্যতম অগ্রাধিকার গণতন্ত্র।

সফরকে সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেওয়া বাংলাদেশ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে সরাসরি কথা বলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

গত মাসে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের সফরের পরই মূলত মহাসচিবের এই সফরটি ধারাবাহিক অংশ হিসেবে অনুসরণ করছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category