শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২৬ বছরেও কোনো ট্রফি জিততে না পারার আক্ষেপ আকরাম খানের

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ Time View

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলকে টপকে জনপ্রিয় খেলা হয়ে উঠে ক্রিকেট। যার প্রভাব পড়েছিল গোটা দেশে। যে ভিত্তিতে দাঁড়িয়ে দেশের ক্রিকেট আজকের স্থানে উঠে এসেছে। এমনটা জানিয়েছেন আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান। সাকিব, তামিম, মাশরাফী, মুশফিকদের মতো বিশ্ব তারকা পেলেও, ২৬ বছরে দলীয় বড় কোনো ট্রফি জিততে না পারায় আক্ষেপ ঝরল আকরামের কণ্ঠে।

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয় ২৬ বছর পূর্তি। তবে এখনো জ্বলজ্বলে স্বপ্ন জয়ের সেই স্মৃতি। আকরাম, পাইলট, শান্তদের অসামান্য কৃর্তির এই দিনটি এখনো রোমাঞ্চিত করে সে সময়ের তারকাদের।

সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। যেখানে এক নামে ফুটবলে মাতাল হতো গোটা দেশ। আইসিসি ট্রফি জয় বদলে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের সেই গতিপথ। এই ট্রফি খেলাটিকে দিয়েছে অনন্য উচ্চতা। ফুটবল টপকে ক্রিকেট হয়ে উঠে পছন্দের শীর্ষে। আকরাম খানরা সাধারণ ক্রিকেটার থেকে হয়ে উঠেন দেশের সুপারস্টার। যে স্মৃতিগুলো এখনো রোমাঞ্চিত করে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ককে।

আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান বলেন, ‘যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন ক্রিকেট কিন্তু অন্য খেলার মতোই ছিল। বর্তমানে হকি, টেনিস যে অবস্থায় আছে সে অবস্থায় ছিল। তখন ফুটবল আমাদের দেশে সেরা স্পোর্টস ছিল। এরপর আইসিসিতে কোয়ালিফাই করার পর কিন্তু ক্রিকেটটা এক নম্বর স্পোর্টস হয়ে গেল। আর এর ফলও আমরা পেয়েছি।’

২৬ বছরের পরিক্রমায় দুহাত ভরে দিয়েছে ক্রিকেট। অর্থবিত্ত না থাকা ক্রিকেট বোর্ড এখন স্বনির্ভর। নিজস্ব অর্থায়নে তৈরি করছে স্টেডিয়াম। আছে উন্নতমানের অনুশীলনের ব্যবস্থা। মাঠের ক্রিকেটে সাকিব, তামিম, মাশরাফীদের মতো বড় তারকাও পেয়েছে। এত প্রাপ্তির মাঝেও আছে আক্ষেপ। ব্যক্তিগত সাফল্য থাকলেও, নেই বড় কোনো ট্রফি। আকরাম খানরা স্বপ্ন দেখেন হয়তো সাকিব তামিমদের হাত ধরে সেই অধরা ট্রফিও একদিন ঘরে আসবে বাংলাদেশের।

আকরাম খান বলেন, ‘টেস্ট ক্রিকেট যখন শুরু করি তখন আমরা চিন্তা করেছিলাম এই সময়ে এসে আমরা ভালো কিছু করব। মাশরাফী, আশরাফুল থাকা অবস্থায় কিন্তু আমরা ভালো অবস্থায় ছিলাম। আর ভালো ক্রিকেটার তো অনেককেই পেয়েছি। তবে দল হিসেবে কিন্তু আমরা বড় কোনো ট্রফি জিততে পারিনি এখনও। বড় কোনো কিছু একটা জেতা উচিত ছিল আমাদের।’  
বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে আইসিসি ট্রফি জয় বড় ভূমিকার রেখেছে বলেও মনে করেন আকরাম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category