বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

২৫৪ কোটি ১৮ লাখ টাকার তেল-ডাল কিনবে সরকার

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬৬ Time View

তিন প্রতিষ্ঠান থেকে ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার তেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব ডাল ও তেল কেনা হবে।

এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেজিপ্রতি ১১০ টাকা ৯৭ পয়সা দরে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ৬ হাজার টন মসুর ডাল কেনা হবে।

এ ছাড়া একই মন্ত্রণালয়ের অধীন মজুমদার ব্রান অয়েল মিলস থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ২৫ পয়সা দরে ৬২ কোটি ৫০ লাখ টাকার ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল এবং সিটি এডিবল অয়েলের কাছ থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ৩৮ পয়সা দরে ২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category