শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২১৪৩ বিয়ে ছয় ঘণ্টায় দিয়ে বিশ্বরেকর্ড

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০১ Time View

বিয়ে নিয়ে স্বপ্ন দেখে না এমন মানুষ বিশ্বে বিরল। বিয়ের দিনটিকে ঘিরে নানারকম পরিকল্পনা করে থাকেন যুগলেরা। দিনটিকে স্মরণীয় রাখতে করা হয় নানা আয়োজন। কিন্তু ভাবুন তো যদি একই দিনে একই স্থানে ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়, তাহলে কেমন হবে? এমনটাও কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব। ঠিক এমনটাই ঘটেছে ভারতের রাজস্থানে। গত ২৬ মে রাজস্থানের বারান শহরে মাত্র ছয় ঘণ্টায় ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়েছে। আর এরই মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বিয়ের বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। শনিবার (১০ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, ভারতের রাজস্থানের বারান শহরে এদিন হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী যুগলদের বিয়ে দেয়া হয়েছে। শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এই গণ বিয়ের আয়োজন করে।
 
বিশ্বরেকর্ড গড়া এই বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
বিয়েতে শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে ২ হাজার ১৪৩ যুগলকেই স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের জিনিসপত্র দেয়া হয়েছে।
 
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য–সমাজের পিছিয়ে পড়া সাধারণ নারী ও পুরুষ, যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের সহায়তা করা।
 
এর আগে একসঙ্গে এক দিনে ৯৮৩ যুগলের বিয়ে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ইয়েমেন। ২০১৩ সালে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল দেশটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category