মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১৪ Time View

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। দ্বীপদেশ মালদ্বীপের সঙ্গে প্রথম পর্বের ম্যাচ খেলবে লাল-সবুজের দল। আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ ও মালদ্বীপ পরস্পরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয় বাছাইপর্বের ড্র।মালদ্বীপের সঙ্গে দুই লেগ মিলিয়ে ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠবে। এশিয়া থেকে আগামী বিশ্বকাপে আটটি দল বাছাই থেকে সরাসরি এবং একটি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল।

র‍্যাঙ্কিংয়ে মালদ্বীপ থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে মালদ্বীপের স্থান যেখানে ১৫৫তম, সেখানে বাংলাদেশ অবস্থান করছে ১৮৯তম স্থানে। তবে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে জামাল ভূঁইয়াদের। তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা করতেই পারে বাংলাদেশ।

২০ জুলাই সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সর্বনিম্ন ২০টি দল রাউন্ড-১-এ অংশগ্রহণ করছে। এই দশ ম্যাচের জয়ী দল বাকি ২৬ দলের সঙ্গে রাউন্ড-২-এ যোগ দেবে। ৩৬ দল নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। নয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category