বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

১৬৮ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪ Time View

সরকারি খাদ্য ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করার অংশ হিসেবে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই ক্রয় কার্যক্রমে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা।

বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া একাধিক প্রস্তাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুযায়ী, উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে স্থানীয়ভাবে মোট ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে, যা ৫০ কেজি ওজনের বস্তায় সরবরাহ করা হবে।

এর মধ্যে ১০ হাজার মেট্রিক টন ডাল ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে। এই অংশের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ টাকা, যেখানে প্রতি কেজির দাম পড়বে ৮৪ টাকা ৭৭ পয়সা।

অন্যদিকে, বাকি ১০ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে আরেকটি পৃথক দরপত্রে। এর মধ্যে ৫ হাজার মেট্রিক টন ঢাকার মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন সরবরাহ করবে, যার জন্য ব্যয় হবে প্রায় ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। এই অংশে প্রতি কেজির দাম ধরা হয়েছে ৮৩ টাকা ৬৩ পয়সা।

অবশিষ্ট ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল থেকে কেনা হবে, একই দরে প্রতি কেজি ৮৩ টাকা ৬৩ পয়সা এবং এর ব্যয়ও একই পরিমাণ অর্থাৎ প্রায় ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

বৈঠকে শুধু মসুর ডাল নয়, পাশাপাশি রাইস ব্র্যান অয়েল ও পাম অয়েল কেনার বিষয়েও অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category