শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি চীনে

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

১৪০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখলো চীন। রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ২৭ জন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেইজিংয়ের উপকণ্ঠে শনিবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার (২৯ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ। বুধবার (০২ জুলাই) শহরের আবহাওয়া দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।গত ৪০ ঘণ্টায় পুরো জুলাই মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়। ঘূর্ণিঝড় ডকসুরির আঘাতে রাজধানী বেইজিংয়ের আশপাশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়।গত ৪০ ঘণ্টায় পুরো জুলাই মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়। ঘূর্ণিঝড় ডকসুরির আঘাতে রাজধানী বেইজিংয়ের আশপাশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়।

চীনে আঘাত হানার আগে ফিলিপাইন এবং তাইওয়ানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডকসুরি। এতে দুই দেশে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনে ওই ঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এই ঘূর্ণিঝড়কে দ্বিতীয় ক্যাটাগরির ঝড় বলে উল্লেখ করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category