বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

১৩ দিন যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৪৫ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ-২৯২) বিমানটি ছেড়ে যায়। ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে বাংলা প্রেস।

ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত। এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ডা. মাসুদুর রহমান, হাজী এনাম, আওয়ামী লীগ নেত্রী শাহানারা রহমান, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গরাজ্যের দলীয় নেতাকর্মীরা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এদিকে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে প্রধানমন্ত্রী সোমবার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের জন্য গত ১৭ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) ১৭ সেপ্টেম্বর  ১০টা ৪২ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২২ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৪ অক্টোবর বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category