মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১০ কোটি টন তেলের মজুত পেল চীন

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৯৩ Time View

বোহাই সাগরে ১০ কোটি টন অপরিশোধিত তেলের মজুতসহ একটি বড় তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস সংস্থা চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি)।

শনিবার (৪ মার্চ) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, চীনের বোহাই সাগরে ১০ কোটি টন অপরিশোধিত তেলের মজুতসহ একটি বড় তেলক্ষেত্র আবিষ্কার করেছে চীন।

মূলত, বোহাই সাগরের দক্ষিণে অবস্থিত বোঝং তেলক্ষেত্র। যেখানে পানির গভীরতা প্রায় ২২ মিটার। কূপটির প্রায় সাড়ে চার হাজার মিটার গভীরে খননের পর ৩২১ মিটার দীর্ঘ এই অঞ্চলের খোঁজ পাওয়া যায়।
সংস্থাটির বিবৃতিতে আরও জানানো হয়, তেলক্ষেত্রের গড় উৎপাদন পরীক্ষা করে দেখা গেছে, প্রতিদিন প্রায় ২ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ১ কোটি দেড় লাখ ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা সম্ভব।

এ বিষয়ে সিএনওওসির উপ প্রধান অনুসন্ধান প্রকৌশলী জু চাংগুই বলেন, কেনলি ৬-১ এবং কেনলি ১০-২ এর পর দক্ষিণ বোহাই সাগরে এটিই তৃতীয় তেলক্ষেত্র।

আর শিল্প বিশেষজ্ঞরা বলছেন, বোহাই সাগরে প্রাকৃতিক তেল ও গ্যাসের আবিষ্কার ২০২৫ সালের মধ্যে আরও ৮ কোটি টন ছাড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category