সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘হোক কলরব’ খ্যাত গীতিকার রাজীব আশরাফ আর নেই

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

জনপ্রিয় গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজীব আশরাফের বড় বোন।দেশের জনপ্রিয় গায়ক অর্ণবের অনেক জনপ্রিয় গানের গীতিকার রাজীব আশরাফ। ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘ধূসর মেঘ’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ ব্যাপক জনপ্রিয় বেশ কিছু গান লিখেছেন তিনি।

রাজীব আশরাফ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের অধিকাংশ টেলিফিল্মে গান লিখেছেন। এসব গানের মধ্যে রয়েছে ‘জলকণা উড়ে যায়’ (ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ (ভালোবাসি তাই ভালোবেসে যাই), ‘এই আমার শহর’ (অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’ (মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’ (ইউ-টার্ন)।রাজীব আশরাফ আরাফাত মহসিন পরিচালিত ‘জোনাক পোকা’ টেলিফিল্মে ‘নিঝুম রাতের তারা’, আদনান আল রাজীবের ‘মিডেল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকে ‘প্রহর’, ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরীর সুর-সংগীতে তারিনের কণ্ঠে ‘কালো মখমল’ নাটকের গানও লিখেছেন।

শুধু নাটক বা টেলিফিল্মে নয়, রাজীব আশরাফ সিনেমাতেও গানও লিখছেন। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমায় ‘বোকা চাঁদ’শিরোমানের গান লিখে তিনি বেশ প্রশংসা লাভ করেছিলেন। এ গানেও কণ্ঠ দিয়েছেন অর্ণব।সংগীত রচনার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপন নির্মাণেও খ্যাতি লাভ করেছিলেন। অন্যদিকে অভিনয়ও করেছেন বেশকিছু নাটক-টেলিফিল্মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category