সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

হৃতিককে প্রেমের প্রস্তাব প্রৌঢ়ার

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৬ Time View

বয়স পঞ্চাশের কোটায় কিন্তু আবেদন কমেনি একটুও। চমৎকার দেহ, সুন্দর চেহারা আর নাচে দক্ষতার জন্য বলিউডে যার খ্যাতি রয়েছে। তিনি হৃতিক রোশান। সম্প্রতি এক পৌঢ়ার কাছ থেকে পেয়েছেন প্রেমের প্রস্তাব।

কাহো না পেয়ার হো’ সিনেমা দিয়ে অভিষেক। এরপর অনেকগুলো সুপার হিট ছবি উপহার দিয়েছেন রাকেশ রোশানের পুত্র হৃতিক রোশান। যদিও এখন খুব বেছে বেছে মুভি করেন এই অভিনেতা। দুই দশকের বেশি সময় পার করেছেন বলিউডে। বয়সও ৫০ এর কোটায় কিন্তু একটুও আবেদন কমেনি তার। সুঠাম দেহ, সুন্দর চেহারা আর অভিনয় ও নাচে দক্ষতার জন্য এখনো সুনাম রয়েছে এই গ্রিক দেবতার। তাই নারী ভক্তের সংখ্যা নেহাত কম নয় হৃতিকের। তার প্রমাণ মিলল আবারও।

সম্প্রতি এক অনুষ্ঠানে এক পৌঢ়া প্রেমের প্রস্তাব দিলেন হৃতিককে। প্রৌঢ়া বলেন, ‘আমি আপনার অনুরাগী। সবাই বলেন, আমি আপনার প্রেমেই পাগল! কিন্তু আমি কী করব? আমি আপনার থেকে বেশ খানিকটা আগে জন্মে গিয়েছিলাম! নাহলে আপনাকেই বিয়ে করতাম।’ প্রৌঢ়ার প্রেমের প্রস্তাবের উত্তরে হৃতিক জিজ্ঞাসা করেন, ‘আপনি কি সিঙ্গল?’ প্রৌঢ়ার উত্তর, ‘না।’ এরপর উত্তর শুনে মুষঢ়ে পড়ার ভান করে হৃতিক বলেন, ‘এটাই তো সমস্যা! আপনি সিঙ্গল নন। বয়সটা তো কোনও ব্যাপারই নয়!’

সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন হৃতিক রোশান। যদিও সাবার সাথে তার বয়সের অনেক পার্থক্য রয়েছে যা নিয়ে সমলোচনা রয়েছে বলিউডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category