শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হাসপাতালে ভর্তি পরীমণি

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে নিজের আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমরা পরীতমা।’

চেক ইন দিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। নিচে মেনশন করেছেন তমা মির্জাকে। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে ভর্তি।ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন, পরীমণির কী হয়েছে? কিন্তু এই নায়িকা সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বাড়ে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিকে অভিনেত্রী তমা মির্জাও ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে নিজের হাসপাতালে ভর্তি থাকার খবর জানিয়েছেন।

পোস্টের ক্যাপশনে লিখেছেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।তমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু জানান, ১০৪ ডিগ্রি জ্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category