মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

হারানো নেতৃত্ব ফিরে পাচ্ছেন রোহিত

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

আইপিএলের আগামী আসরের জন্য হার্দিক পান্ডিয়াকে এক রকম টাকার শক্তিতেই কিনে নিয়েছিল তার সাবেক ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। দলে ভেড়ানোর পর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়কও ঘোষণা করেছিল মুম্বাই।

কিন্তু চোটের কারণে আগামী আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় হার্দিক, ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এমন খবরে সরগরম সামাজিক যোগাযোাগমাধ্যম। ভারতীয় ক্রিকেটের ভ্ক্ত-সমর্থকরা মন্তব্য করে বলেন, তবে কি রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে বাছাই করবে মুম্বাই! তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

আজ শনিবার এনডিটিভি জানিয়েছে, গোড়ালির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না হার্দিক। একই কারণে আইপিএলের ২০২৪ সালের আসর মিস করতে পারেন এই ভারতীয় তারকা অলরাউন্ডার।

এর আগে গুজরাট টাইটানস থেকে হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার খবরে গণমাধ্যমে তোলপাড় শুরু হয়। গুজরাট হার্দিককে রিটেনশনে রেখে দিলেও দর কষাকষির লড়াইয়ে জিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই।

শুধু ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করেই গণমাধ্যমের হেডলাইন হয়েছেন হার্দিক, বিষয়টি সেখানেই শেষ করে দেননি এই ভারতীয় অলরাউন্ডার। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হয়েও সবাইকে চমকে দিয়েছেন তিনি।বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন হার্দিক। এরপর চোটের কারণে পুরো বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল এই ভারতীয় তারকা ক্রিকেটারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category