শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হারল্যান এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ Time View

আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পহেলা এপ্রিল ২০২৩ তারিখে ঢাকায় হোটেল শেরাটনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে হারল্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়।

বিদ্যা সিনহা সাহা মিম বলেন, বাংলাদেশে মানসম্মত কসমেটিকস নিয়ে এসেছে হারল্যান ব্র্র্যান্ড। এই ব্র্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই পছন্দের এবং মানের দিক থেকেও অতুলনীয়। বাংলাদেশের বাজারে নতুন এই ব্র্যান্ড হারল্যানের ব্যাপক প্রসারে আমি কাজ করবো।

অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম ও হারল্যান এর ব্র্যান্ড ম্যানেজার আসিফ ইমরান রুবেন পরস্পরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান গ্রনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। ভোক্তাদের কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করেছে আধুনিক ও  ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইন আপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আই লাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। লিপস্টিক লাইন আপে আছে, স্যাটিন, লিকুইড ও বুলেট লিপস্টিক। নেইল পলিশের কালেকশন এ আছে গ্লিটার, হলোগ্রাফিক, জেল ও রেগুলার নেইল পলিশ।

বিদ্যা সিনহা সাহা মিম এর মতো জনপ্রিয় তারকার এই ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এ দেশের কসমেটিক জগতে নতুন মাত্রা যোগ করবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category