বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান বুধবার (১১ অক্টোবর) মধ্যরাতে এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েলের আর্মি রেডিও জানায়, গত শনিবার থেকে হামাস প্রাণঘাতি ও রক্তক্ষয়ী হামলা চালানো শুরুর পর ১ হাজারের বেশি ইসরায়েলির মৃত্যু হয়েছে।

কোনো পূর্ব সতর্কতা ও হুমকি-ধামকি ছাড়াই হঠাৎ করে শনিবার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলের ভেতর ঢুকে পড়েন হামাসের ১ হাজার যোদ্ধা। তারা সেখানে প্রবেশ করেই নির্বিচারে গুলি চালানো শুরু করেন। এছাড়া হামাসের যোদ্ধারা অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলিদের বাড়িতে গিয়েও হামলা চালান।

গাজা সীমান্তবর্তী একটি গানের উৎসবে হামাস সবচেয়ে ভয়াবহ হামলাটি চালায়। ইহুদিদের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। আর শনিবার সকালে সেখানে উপস্থিত হন হামাসের সদস্যরা। সেখানে গিয়েই এলোপাতারি গুলি ছুড়তে থাকেন তারা। এতে ওই এক স্থানেই ২৬০ জন নিহত হন।

অপরদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। আর তাদের এসব হামলায় গাজায় প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছে।

১৯৪৫ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয় ইসরায়েলের। সৃষ্টির পর গত ৭৫ বছরে এবারই প্রথমবারের মতো এমন পরিস্থিতিতে পড়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category