সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাতিরঝিল লেক থেকে যুবকের লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২২ Time View

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি। নিহতের পরনে কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট ছিল।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category