শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হাতিরঝিলে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ Time View

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে নিহতের নাম মো. ইশরাক হোসেন (৩৫)।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১টার দিকে হাতিরঝিলে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইশরাক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান জব্বার নামে এক পথচারী।

জব্বার সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে নিয়ে আসা এক যুবককে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category