মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ২ আহত ৪

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২৩ Time View

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন।

বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকাদি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চালক জামালপুর জেলার শরিষাবাড়ী উপজলার দায়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনর ছেলে হালিম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটারিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কর ছাত্তারকাদি এলাকায় পৌছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসটির সাথে সংঘর্ষ হয়।

এ সময় বাস ও অটৌরিক্সাটি খাদে পড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুই জন নিহত হয়। উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category