বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

স্বৈরাচারকে প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সম্প্রতি বিতাড়িত করেছে। এই স্বৈরাচারের পুনরাবিরোধ প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য, এই দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হোক।”

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আমরা ভার্চুয়ালি শুনব ও বলব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনও প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় অবস্থান বিন্দুমাত্র আলাদা নয়।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, বাকস্বাধীনতার পক্ষে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে জবাবদিহিমূলক (একাউন্টেবল) রাষ্ট্রব্যবস্থা হিসেবে গড়ে তুলতে পারলে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, “যুগে যুগে কবি-সাহিত্যিকরা নির্ভিক চিত্তে মুক্তির কথা বলেছেন। কবিতা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। ৯০-এর দশকজুড়ে এবং গত দেড় যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিরোধ দেখা গেছে, তার সাম্প্রতিক প্রকাশ ঘটেছে ২৪-এর সফল গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category