শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২২৫ Time View

সৌদি আরব সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় বিকেলে তিনি রিয়াদে পৌঁছেছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী একদিনের সফরে রিয়াদ বিমানবন্দরে পৌঁছলে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান।

 সফরে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে’ বিভিন্ন আলোচনা হবে।
 চলতি বছরের মার্চে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
বিভিন্ন বিষয় নিয়ে দু’পক্ষের আলোচনার পর একটি যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হবে।
 চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনরায় শুরু করতে রাজি হয়।
 ২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। ওই ঘটনা প্রতিক্রিয়ায় তেহরানের সৌদি দূতাবাসে ইরানি বিক্ষোভকারীরা হামলা চালায়। এই হামলার ঘটনার জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category