শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

সৌদি নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি দূতাবাস। এছাড়াও দেশটিরর সশস্ত্র সংঘাতময় এলাকার কাছাকাছি না যাওয়ার বিষয়েও নাগরিকদের সতর্ক করা হয়েছে।লেবাননে অবস্থিত সৌদি দূতাবাস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই বিবৃতিটি পোস্ট করেছে। শনিবার (৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

 
বিবৃতি অনুসারে, সৌদি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে।
 এর আগে ১ আগস্ট লেবাননের জন্য ভ্রমণনীতি আপডেট করে যুক্তরাজ্য। লন্ডন জানায়, অতিপ্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
 
শিবিরের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শিবিরে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল- ফাতাহ এবং কট্টর উগ্রপন্থিদের মধ্যে ২৯ জুলাই শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি।ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুসারে, আইন এল-হিলওয়েহ লেবাননের ১২টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে সবচেয়ে বড়। লেবাননে অবস্থানরত আড়াই লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে অন্তত ৮০ হাজারের বাস এই শিবিরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category