বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

সৌদি থেকে দেশে ফিরেই গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে, দেবীদ্বার থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেফতারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস।

তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে তাকে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category