শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৌদিতে এক সপ্তাহে ১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৬৭ Time View

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বসবাস, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯ থেকে ১৫ মার্চের মধ্যে তাদের সবাইকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সৌদি আরবের আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ২৫ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ১০৫ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩৪১ জন গ্রেফতার হন।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে ৩ হাজার ২০ জন নারীসহ মোট ১৭ হাজার ২৭০ জন অবৈধ প্রবাসীকে আইনের মুখোমুখি করা হয়েছে।

এছাড়া আরও প্রায় ৭ হাজার ৭৫৬ জনকে বিচারের মুখোমুখি করার আগে ভ্রমণের নথি পেতে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে এবং ১২ হাজার ৯৫৮ জন অবৈধ অভিবাসীকে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে।

প্রায় সাড়ে ৩ কোটির জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান দমন ব্যবস্থায় কয়েক হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতারের খবর দিয়েছে। গত সপ্তাহেও ১৭ হাজারেরও বেশি এই ধরনের অবৈধ প্রবাসীকে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category