শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সেরা সমর্থকের পুরস্কার শুধু আর্জেন্টিনার নয়, বাংলাদেশেরও প্রাপ্য

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১৯ Time View

‘ফিফা বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ শুধু আর্জেন্টিনার প্রাপ্য নয়, বাংলাদেশও এর যোগ্য দাবিদার। এমন মন্তব্য করেছেন আর্জেন্টাইন অ্যাথলিট গুঞ্জালো। বিশ্বকাপের সময় বাংলাদেশিদের আর্জেন্টিনাপ্রীতি দেখে প্রতিজ্ঞা করেছিলেন লাল সবুজের দেশে আসার। সেই কথা রাখতেই গেল এক সপ্তাহ ধরে তিনি বাংলাদেশ।

ফুটবল ভক্ত হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত আর্জেন্টাইনরা। সদ্যসমাপ্ত ফিফা দ্য বেস্টে তারই স্বীকৃতি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং সেরা কোচের পাশাপাশি বেস্ট ফ্যান পুরস্কারও বাগিয়ে নিয়েছে আর্জেন্টিনা।

আবেগ-ভালোবাসা অমূল্য। অর্থের মাপকাঠিতে তার পরিমাপ করা দুষ্কর। তবে স্বীকৃতি বাড়িয়ে দেয় এই গভীরতা। গেল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যা করেছে বাংলাদেশ, তাতে ফিফা দ্য বেস্ট পুরস্কার এদেশের সমর্থকদেরও প্রাপ্য বলে মত আর্জেন্টাইন অ্যাথলিট গঞ্জালোর ।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশি সমর্থকদের দেখে মুগ্ধ। তাদের ফুটবল নিয়ে প্যাশন অসম্ভব রকমের। আমি তাদের সঙ্গে যখন যোগাযোগ করতে গেছি, তারা আমাকে মেসি ও ম্যারাডোনার কথা বলেছেন। তারা আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে। বৃদ্ধ, যুবক কিংবা শিশু, সবাই চেনে মেসি-ম্যারাডোনাকে।’

বিশ্বকাপ এলেই ভিন্ন মাত্রায় পৌঁছে যায় বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক। যার ব্যতিক্রম ছিল না কাতার বিশ্বকাপেও। বাঙালির সেই উন্মাদনা ছুঁয়ে গেছে সহস্র মাইল দূরে। তারই প্রতিদান দিতে আর্জেন্টাইন অ্যাথলিট এখন বাংলায়।

গঞ্জালো বলেন, ‘বিশ্বকাপের সময় আমি বাংলাদেশের মানুষের মেসি-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা দেখেছি। তখনই সংকল্প করি বাংলাদেশে আসব। আমি ফেসবুকে ঢাকায় পরিচিত এক দৌড়বিদের সঙ্গে যোগাযোগ করি। আমি সাত দিন ধরে দৌড়াচ্ছি, দিনে দুবার করে। ভোরে রাস্তায় বাংলাদেশের মানুষদের দেখি।’

১৯৮৬ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত আকাশি-নীল নিয়ে আবেগ খেলা করে লাল-সবুজের দেশে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনের মধ্য দিয়ে এই সম্পর্ক এখন নতুন উচ্চতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category